‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

গণতন্ত্র রক্ষায় জনগণকে 'গণভোটে' অংশ নেওয়ার আহ্বান মৌলভীবাজার জেলা প্রশাসকের

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা


গণতন্ত্র রক্ষায় জনগণকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হচ্ছে। আগামী নির্বাচনে যদি গণভোটে হ্যাঁ পক্ষে আসে তাহলে যে সুযোগ-সুবিধা ও অধিকারের কথা বলা হয়েছে সেগুলো সব ভোগ করা যাবে। আর যদি না যুক্ত হয় তাহলে আবার সেই বাংলাদেশ আগের দুর্যোগের দিনে ফিরে যেতে হবে। তাই গণভোটের জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ দিন। এর ফলে দেশে পরিবর্তন আসবে। একই সঙ্গে তিনি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে চা-শ্রমিক জনগোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ, ফিনলে বালিশিরা ব্লকের ডিজিএম সালাউদ্দিন, ফুলছড়া বাগানের ম্যানেজার শফিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার, এসি ল্যান্ড, ওসি তদন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) মামুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ উল্লাহ আকন, উপজেলা নির্বাচন অফিসার রাসেদুল ইসলাম, ফিনলে বালিশিরা ব্লকের ডিজিএম সালাউদ্দিন, ফুলছড়া বাগানের ম্যানেজার শফিকুর রহমান, শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। 

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

সভায় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগে বাধা থাকায় নাগরিকরা হতাশ ছিলেন। দেশের গণতান্ত্রিক রূপান্তর, মানুষের সামাজিক মর্যাদা সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের কোনো বিকল্প নেই। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইসলাম উদ্দিন জানান, সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে লিফলেট ও পোস্টার বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে মাঠপর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোট চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতিসহ প্রতিটি ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।

ভোটার উদ্বুদ্ধকরণ সভায় বিভিন্ন চা-বাগানের বিপুল সংখ্যক চা-শ্রমিক নারী-পুরুষের সরব অংশগ্রহণ ছিল। 

সভায় গণভোটে অংশগ্রহণে লাভ এবং অংশগ্রহণ না করার ক্ষতির দিকগুলো তুলে ধরে গণভোটে কিভাবে ব্যালটে ভোট দিতে হবে বিস্তারিত উপস্থাপন করা হয়।


Tag
আরও খবর