স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন জোটে ফিরে আসবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-01-2026 10:37:30 pm

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ বলেছেন, আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে।

শুক্রবার রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই ৩০টি আসনের বিষয়ে বলে আসছে। এখনো তাই রয়েছে।

এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটের লিয়াজু কমিটিতে আলোচনা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছেন। সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনো আলোচনার দুয়ার খোলা রয়েছে।

আমরা আশা করছি, তারা জোটে ফিরবেন এবং আমরা একসঙ্গে নির্বাচনি বৈতরণী পাড়ি দেব।

Tag
আরও খবর