অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গোপালপুরে পাওয়ার ট্রলি - সিএনজি সংঘর্ষে নিহত ১,আহত-১

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ইট বোঝাই পাওয়ারট্রলি ও সিএনজির মধ্যে মুখামুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামের এক সিএনজির যাত্রী নিহত হয়েছে। এসময় আসলাম উদ্দিন (৪৫) নামের অপর এক জন আহত হয়েছে। নিহত আমিরুল সরকার বড়াইগ্রাম উপজেলার হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। রোববার সকাল ৮ টার দিকে গোপালপুর - নাটোর প্রধান সড়কের গোপালপুর পৌর বিএম কলেজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর থেকে ইট বোঝাই একটি পাওয়ার ট্রলি ওয়ালিয়ার দিকে যাওয়ার সময় উক্ত স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখামুখি সংঘর্ষ হলে আমিরুল সরকার এবং আসলাম উদ্দিন নামের দুজন মারাত্মভাবে আহত হয়। আহতদের লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিরুল সরকারকে মৃত ঘোষণা করেন এবং আসলাম উদ্দিনকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক পাওয়ার ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ আত্মীয়ের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ২ মিনিট আগে