বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

ইসি’র আপিলে সাবিরা মুন্নীর প্রার্থিতা স্থগিত, সংকটে ধানের শীষ

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের চূড়ান্ত লড়াই থেকে ছিটকে যেতে পারেন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। আজ শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) এক আপিল শুনানিতে তার প্রার্থিতা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নী। ২০১১ সালে ঢাকা থেকে তার স্বামী অপহৃত ও নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। দলীয় মনোনয়ন পেলেও স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক ঋণে ‘গ্যারান্টার’ বা জামিনদার থাকায় তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে।

সাবিরা মুন্নীর প্রার্থিতা গ্রহণের বৈধতাকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম। শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দীর্ঘক্ষণ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে কমিশন তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে কিছুক্ষণ পরেই শুনানির রায় ঘোষণা করে সাবিরা মুন্নীর প্রার্থিতা স্থগিত করা হয়।মুন্নীর প্রার্থিতা স্থগিত হওয়ায় যশোর-২ আসনের নির্বাচনী সমীকরণ পুরোপুরি পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঝিকরগাছা ও চৌগাছা এলাকার তৃণমূল বিএনপিতে এই খবর পৌঁছানোর পর নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের একটি অংশ মনে করছে, আইনি লড়াইয়ে তিনি ফিরতে না পারলে আসনটিতে বিএনপির জয় পাওয়া কঠিন হতে পারে। তবে অন্য একটি অংশ এই সুযোগে স্বতন্ত্র প্রার্থী জহরুল ইসলামের দিকে ঝুঁকে পড়তে পারে।নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাবিরা সুলতানা মুন্নী উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট আবেদন করার সুযোগ পাবেন। আদালতের স্থগিতাদেশ পেলে তিনি পুনরায় নির্বাচনী লড়াইয়ে ফিরতে পারবেন। অন্যথায়, এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী থাকবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল।

আরও খবর