বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

যশোরে পূজা মন্দির কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর শহরের বেজপাড়া বনানী রোড সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের সেবায় দিনব্যাপী এক "ফ্রি মেডিকেল ক্যাম্প" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু মানুষের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষ যখন অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, তখন পূজা মন্দির কমিটির এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক তার মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পাবে।"

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা বা বিভেদ নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই বিএনপির মূল লক্ষ্য।বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী কয়েকশ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।মন্দির প্রাঙ্গণে আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। পূজা মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সব ধর্মের মানুষ সেবা নিতে এসেছেন, যা সামাজিক মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।শেষে মন্দির কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং জনহিতকর এ ধরনের কাজ ভবিষ্যতে আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর