জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-01-2026 08:35:20 am

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের জন্য তিনটি সুখবরের কথা জানিয়েছেন। মঙ্গলবার ইইউ রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের জন্য তিনটি সুখবর জানাচ্ছি। তিনি বলেন, প্রথম খবরটি হলো বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল আলোচিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) বিষয়টি আমাদের আলোচকরা চূড়ান্ত করেছেন।’


উল্লেখ্য, বাংলাদেশ ও ২৭টি দেশের এই ব্লকের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রাজনৈতিক ও কৌশলগত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই ধরনের ব্যাপক সহযোগিতামূলক চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির অধীনে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন মানবাধিকার, জ্বালানি, জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা হবে।  


দ্বিতীয় সুখবরটির কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। ৫৬ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচনের ঠিক আগে আরো ৯০ জন পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ইইউ থেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

তৃতীয় সুখবরটির কথা জানিয়ে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা বৃদ্ধির কাজে তহবিল বাড়াতে আমরা ইতোমধ্যে কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে আমরা একটি চুক্তি করেছি। আমাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো-বাংলাদেশের জনগণসহ নাগরিক সমাজের ভূমিকা জোরদার করা, যাতে করে আগামী দিনগুলোতে প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নসহ আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের যেন জবাবদিহির ভেতরে রাখা যায়।


Tag
আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৮ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে