শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

জামায়াত জোটের সমঝোতার ঘোষণা আসছে আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-01-2026 08:09:20 am

জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসছে আজ বুধবার। বিকাল চারটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ বুধবার সকালে এ বিষয়ে আমন্ত্রণ জানানো হতে পারে।

এর আগে ১১ দলের আসন সমঝোতা নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর বৈঠক করেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের বৈঠক হয়। সেখানে বিভিন্ন দলের আসন চূড়ান্ত করা হয়। তবে ইসলামী আন্দোলনের আসন প্রাপ্তি নিয়ে এখনো অসন্তোষ আছে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসেরও কিছু কাজ বাকি আছে। আজ দুপুরের আগে আরেক দফা বৈঠকে সেটি চূড়ান্ত হবে। এরপরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সহ সব দলের শীর্ষ নেতাদের থাকার কথা রয়েছে। সূত্রমতে, আসন সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি দরকষাকষি চলেছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটির প্রত্যাশা ৭০টির বেশি আসন হলেও শেষ পর্যন্ত তাদের ৪৫ টি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ নিয়ে দলটির অসন্তোষ থাকায় তারা সমঝোতায় শেষ পর্যন্ত থাকবে কিনা-সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় আছে। গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, তাদের মিটিং চলছে। সন্ধ্যার পর থেকেই এ ধরণের মিটিংয়ে বসে দলটি। তবে রাত সাড়ে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

জামায়াত সূত্র জানায়, ইসলামী আন্দোলনসহ সবাইকে ধরেই বুধবারের সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দলটি এতে উপস্থিত থাকা-না থাকার বিষয়ে কিছুই জানায়নি। কোন কারণে তারা এই সমঝোতায় না থাকলে সেক্ষেত্রে বাকি দলগুলোর সমন্বয়েই চূঢ়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জামায়াত নেতারা জানিয়েছেন। এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির ৩০ আসনে সমঝোতা চূড়ান্ত হয়। এছাড়া গতকাল শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টির বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। একইভাবে খেলাফত মজলিসকে আগের চেয়ে বাড়িয়ে ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭, এবি পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দুটি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত মজলিসকে আসন দেওয়া হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। এ দলগুলো একটি করে আসন পেলেও জামায়াতের জন্য ১৮০ টির বেশি আসন

সমঝোতার সর্বশেষ অবস্থান সম্পর্কে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মঙ্গলবারের বৈঠকে সমঝোতার কাজ প্রায় শেষ হয়েছে। যেটুকু বাকি আছে তা বুধবার দুপুরের আগে বসে শেষ করা হবে। বুধবার সংবাদ সম্মেলন হলে বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে দীর্ঘ দিনের প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে আরো একটি দল যুক্ত হয়ে ১১ দলীয় সমঝোতায় রূপ নেয়। তবে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে বেশ অস্থিরতা দেখা দেয়। সব দলই বাড়তি আসনে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়। এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও দরকষাকষির একপর্যায়ে গত সোমবার রাতে এবং মঙ্গলবার দুপরের পর দফায় দফায় বৈঠক হয়। সেখানেই আসন সমঝোতার বিষয়টি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আসে। 

Tag
আরও খবর