বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে 'গণভোটের' প্রচারে গ্রাম-পুলিশ সদস্যরা

ইসলামপুর থানা প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাঝে গণভোটের প্রচারপত্র বিলি করেন গ্রাম পুলিশ সদস্যরা।

জামালপুরের ইসলামপুরে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরতে সরকারের পক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচারে নেমেছেন গ্রাম-পুলিশ সদস্যরা। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ইসলামপুর পৌর শহরে দলবেঁধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালায় স্থানীয় গ্রাম-পুলিশ সদস্যরা। 

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরে জনগুরুত্বপূর্ণ বটতলা চত্বর, থানা প্রাঙ্গণসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে আগত মানুষের মাঝে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গণভোটের সচেতনতামূলক রঙিন প্রচারপত্র বিলি করেন গ্রাম পুলিশের একটি দল। থানা প্রাঙ্গণে আগত লোকজনসহ উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাঝেও গণভোটের প্রচারপত্র বিলি করেন গ্রাম পুলিশ সদস্যরা।

গণভোটের প্রচারে অংশ নেওয়া অন্যান্যের মধ্যে হলেন, উপজেলার সাপধরী ইউনিয়নের গ্রাম পুলিশের মহিলা সদস্য জ্যোসনা, ইসলামপুর সদর ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার মহন, কুলকান্দী ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার রমেশ চন্দ্র, বেলগাছা ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার রিপন এবং চরগোয়ালিনী ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার কালো গাজী।

ইসলামপুর সদর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মহন বলেন, 'আজ উপজেলা প্রশাসন থেকে আমাদের গণভোটের প্রচারপত্র দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন শ্রেণির লোকজনের মাঝে প্রচারপত্র বিলি করছি।'

স্থানীয় বাসিন্দা দৈনিক নয়া দিগন্তের জামালপুর জেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল হক বাবুল বলেন, 'থানা প্রাঙ্গণে গ্রাম-পুলিশ সদস্যের একটি দল 

উপজেলা প্রশাসনের পক্ষে আমাদের মাঝেও গণভোটের প্রচারপত্র বিলি করছে। বিষয়টি অত্যন্ত ভালো লেগেছে।'

স্থানীয় সাংবাদিক আব্দুস সামাদ এবং শহিদুল ইসলাম কাজল বলেন, 'বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে গ্রাম-পুলিশ সদস্যদের গণভোটের প্রচারপত্র বিলি করার উদ্যোগটি প্রশংসনীয়।'

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, 'জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরতে সরকারের পক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি প্রচারপত্র বিলি করতে গ্রাম-পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে  উপজেলা প্রশাসনের উদ্যোগে গাড়িযোগে 'সড়ক প্রচার' নামে গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে।'

ইউএনও নামজুল হুসাইন আরও বলেন, 'গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে যমুনার মধ্যবর্তী অঞ্চল সাপধরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগণকে অবহিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচন কমিশন প্রদত্ত নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। এই প্রচার কাজ চলমান।'

আরও খবর