শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ব্রাক্ষণের কাছে চাঁদা দাবি, গ্রেফতার ১


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক ব্রাক্ষণের কাছে চাঁদা দাবিসহ তাকে নানা ভাবে হেনেস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  

 

গ্রেফতারকৃত কাজী নয়ন (৫২) উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কাদিরপুর গ্রামের মৃত কাজী তোফায়েল আহমদের ছেলে।   


শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তিনি বলেন, গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৌখিক অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কাদিরপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।  


পুলিশ জানায়, গত শুক্রবার ২০ জানুয়ারি এই ঘটনায় ভুক্তভোগী ব্রাক্ষণ গোপাল চক্রবর্তী (৬৭) বাদী হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে হত্যার চেষ্টা, চাঁদা দাবি, খড়ের গাদায় আগুন লাগানো, চুরিও ভয়ভীতি প্রদর্শনের করার অভিযোগে ৪জনকে আসামি করে মামলা দায়ের করেন।  


মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত সোমবার ১০ জানুয়ারি উপজেলার কাদিরপুর ইউনিয়নের রজনী ডাক্তার বাড়িতে ঘটনার সূত্রপাত হয়।  ভুক্তভোগী গোপাল চক্রবর্তী হিন্দু ধর্মের ব্রাক্ষণ। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রামের দক্ষিণ ঠাকুর বাড়ির মৃত গণেশ চত্রুবর্তীর ছেলে। পেশায় তিনি একজন ব্রাক্ষণ হওয়ার ইতিপূর্বে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের রজনী ডাক্তার বাড়ির অনীল চন্দ্র দাসের মৃত্যুতে শ্রাদ্ধ সম্পন্ন করার সময়ে একই বাড়ির মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র দাস মৃত্যু বরণ করেন। এতে তিনি দুজন মৃতের শ্রাদ্ধ কাজ সম্পন্ন করেন। মৃতের পরিবার থেকে তাকে ব্রাক্ষণ হিসেবে কিছু প্রণামী দেওয়া হয়। অভিযুক্ত আসামিরা প্রণামীর বিষয়টি জানতে পেরে  গত ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাক্ষণের কাছে প্রণামীর অর্ধেক ১০হাজার টাকা চাঁদা দাবি করেন। নচেৎ তাকে হত্যা ও প্রণামীর টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে আসামিরা ঘটনাস্থলে এসে স্বাক্ষীদের শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং গালমন্দ করে।  পরবর্তীতে আসামিরা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় এবং টিউওয়েলসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।  এই বিষয়ে থানায় কোনো মামলা করলে ব্রাক্ষণকে হত্যা ও মামলার স্বাক্ষীদের বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়।    


ওসি আরো জানায়, পুলিশ মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

আরও খবর