‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ট্রাইবেকারে জে আর ফুটবল একাডেমি বিজয়ী হয়


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলায় ক্রীড়াপ্রেমী মানুষ ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজির উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণা বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের ফারুক মিয়া, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক সেলিম মাহমুদ, যুবদল নেতা শাকির আহমেদ, কালাম আহমেদ, হেলাল উদ্দিন কালা। 

এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাল সরোয়ার রিমন, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব জেরিন, ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সহ-সভাপতি মিছবাহ মিয়া, আশিদ্রোণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম আহমেদ, সহ-সভাপতি আলম মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওয়ার্কসপ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব শ্রীমঙ্গল বনাম জে-আর ফুটবল একাডেমী সিন্দুরখান। ট্রাইবেকারে জে আর ফুটবল একাডেমি বিজয়ী হয়।

অনুষ্ঠানে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন বলেন, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি তিনি ও আজির উদ্দিনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংস্থাটি সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে সংস্থাটি সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর