সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‎মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎আজ রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর বিএনপি। 
‎
‎পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মিলাদ-দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
‎
‎দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা আব্দুল হালিম খোকন, খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, কাজী ফারুক, ইমান হোসেন রিপন, বাবলু ভূইয়া, আলতাফ হোসেন, আব্দুস সালাম ব্যাপারী, মহিলাদল নেত্রীবৃন্দ সহ অন্যান্যরা।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এ আসন থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করি। তাহলেই আমাদের বিজয় হবে, তাতে আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী হবে।
‎
‎সভাপতির বক্তব্যে মো. জুলফিকার আলী বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবো। 
‎
‎তিনি আরও বলেন, এ এলাকায় চিংড়ির ঘের দখলের প্রতিযোগিতা রয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বেআইনিভাবে কোনো ঘের দখল করতে দেয়া হবে না। এখানে চাঁদাবাজের কোন ঠাঁই হবে না।
‎
‎তিনি বলেন, এ এলাকায় বিপুলসংখ্যক সংখ্যালঘু মানুষের বসবাস রয়েছে। আমরা এখন যেমন তাদের পাশে রয়েছি, নিরাপত্তা দিচ্ছি, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। 
‎
‎মিলাদ শেষে দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষভাবে দোয়া করা হয়েছে।
‎
‎

আরও খবর