স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

জোটের আসন বণ্টন নিয়ে যে ঘোষণা দিলেন নাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-01-2026 07:53:39 am

১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জামায়াত ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনি জোট করেছে এনসিপি। তবে এখন পর্যন্ত জোটের আসন বণ্টন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই।

একটি বিশেষ দলকে সুবিধাকে করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিশেষ দলকে সুবিধা দেওয়ায় প্রশাসনে পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে, তারা সে অনুযায়ী কাজ করছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ। তিনি বলেন, ঋণখেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নানাভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি। 

আরও খবর