জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ছবি সংগৃহীত।


বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে ডোবার পানি থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের পাশে একটি পাট গুদামের পাশে একটি কচুরীপানা ভর্তি পানির ডোবায় (দল) রয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় জনৈক ব্যক্তি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বেশ কয়েক দিন আগে কেবা কারা হত্যা করে ওই ডোবায় ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


Tag
আরও খবর