বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

নির্বাচনী লড়াইয়ে ফিরতে টিএস আইয়ুবের চ্যালেঞ্জ, নজর এখন ১২ জানুয়ারির শুনানিতে

রিপোর্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনে রাজনৈতিক সমীকরণ এখন নতুন মোড় নিয়েছে। ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া বিএনপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ুব এখন নির্বাচন কমিশনে (ইসি) তার প্রার্থিতা পুনরুদ্ধারের লড়াই চালাচ্ছেন।গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় যশোরের রিটার্নিং কর্মকর্তা টিএস আইয়ুবের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। মূলত ঢাকা ব্যাংকের পক্ষ থেকে আসা একটি অভিযোগের ভিত্তিতে তাকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হয়। তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত বুধবার নির্বাচন কমিশনে আপিল করেছেন এই বিএনপি নেতা।আপিল আবেদন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী টিএস আইয়ুব জানান, যে ঋণ সংক্রান্ত কারণে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেটি তিনি ইতোমধ্যে আইনগতভাবে মিটিয়ে ফেলেছেন। তিনি বলেন:ব্যাংক ঋণের যে অজুহাতে মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেই সমস্যা এখন আর নেই। আমি আশাবাদী, ১২ জানুয়ারির শুনানিতে ন্যায়বিচার পাব এবং ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াইয়ে ফিরব।"

যশোর-৪ আসনে বর্তমানে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে।ভোটার তথ্যে অসংগতির কারণে আইয়ুবের ছেলে ফারহান সাজিদের আবেদনও টেকেনি।জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর মনোনয়নপত্র বাতিল হয়েছে দলীয় ফরম যথাযথভাবে জমা না দেওয়ায়।বর্তমানে এই আসনে বিএনপির পক্ষে বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন কেবল মতিয়ার রহমান ফারাজী।নির্বাচন কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী, টিএস আইয়ুবের ভাগ্যে কী আছে তা জানা যাবে আগামী ১২ জানুয়ারি। আপিল নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই জাতীয় নির্বাচন।যশোরের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টিএস আইয়ুব প্রার্থিতা ফিরে পেলে এই আসনে নির্বাচনের সমীকরণ আরও জমজমাট হয়ে উঠবে।

আরও খবর