সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

জুলাই বীর সম্মাননা পেলেন নোয়াখালীর তিন তরুণ সাংবাদিক

রাজধানীতে আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সাহসিকতার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন নোয়াখালীর তিন তরুণ সাংবাদিক। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক হিসেবে সাহসী ভূমিকা পালন করায় তাকে ‘বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১২০০ জন আহত, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকের মাঝে সম্মাননা স্মারক ও চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১০২ জন সাংবাদিককে বার্তাবীর সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দৈনিক আমার দেশ এর আশরাফুল আমীন, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ফয়সাল মাহমুদ এবং ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সফলতায় আমরা মুক্ত হয়েছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই।

সভাপতির বক্তব্যে আগ্রাসন বিরোধী আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক আজিজ বলেন, জুলাই যোদ্ধাদের বিকল্প নেই। আগ্রাসন বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মাননা পাওয়ার পর তারা বলেন, এই সম্মাননা তাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা এই স্বীকৃতি জুলাই আন্দোলনের সকল শহীদ ও ত্যাগী যোদ্ধাদের উৎসর্গ করেছেন।

আরও খবর