রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার বিকেল ৩টায় সেনবাগ পৌরসভায় অবস্থিত রসমেলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম, সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক খোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সেনবাগ কমিটির সভাপতি খন্দকার নিজাম উদ্দিন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হারুন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আরটিভি সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় ২১ সদস্যবিশিষ্ট ক্যাব সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটিতে সি: সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম সুমন, সহ-সভাপতি অসিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন মিনার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (আরিফ), প্রচার সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ শামছুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মোশারেফ হোসেন শিবলু, সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন যুবরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক রাইছুল ইসলাম মিঠু, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রবি আহমেদ স্মরণ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ জাকের হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুল্যাহ আল ওয়াহিদ রাফি, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্যাহ এবং কার্যকরী সদস্য হিসেবে তাজুল ইসলাম সুমন, মোঃ ইউসুফ ও মোঃ এমাম হোসেন ভূঁইয়া দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা,বাজারে ন্যায্য মূল্য বজায় রাখা, ভেজাল ও প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই ক্যাবের মূল লক্ষ্য। তাঁরা আরও বলেন,জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাবের সক্রিয় কার্যক্রম ভোক্তা অধিকার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করছে। এ সময় ভোক্তা অধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ক্যাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আরও খবর