বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

শ্যামনগরে নিষিদ্ধ জাল অপসারণে তিন নদীতে বিশেষ কম্বিং অপারেশন

শ্যামনগরে নিষিদ্ধ জাল অপসারণে তিন নদীতে বিশেষ কম্বিং অপারেশন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার(৫ জানুয়ারী) দিন ব্যাপী সুন্দরবন সংলগ্ন তিনটি নদীতে মৎস্য সম্পদ ধবংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ পরিচালনা করা হয়।

কম্বিং অপারেশনে প্রায় ৩০ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে প্রকাশ, উপজেলার খোলপেটুয়া ও মালঞ্চ নদীতে কম্বিং অপারেশন পরিচালনা করা হয় নৌবাহিনীর মাধ্যমে। এসময় নৌবাহিনী কর্তৃক সরকার কর্র্তৃক নিষিদ্ধ অবৈধ ৮ হাজার মিটার ব্লুনেট জাল জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৯ লক্ষ ৬০ হাজার টাকা। এবং ৬ হাজার মিটার বেহুন্দি জাল জব্দ করা হয়। যার মূল্য ১৫ লক্ষ টাকা। 

অপরদিকে রায় নগর পুলিশ ফাঁড়ির মাধ্যমে কম্বিং অপারেশনে কৈখালী পাঁচ নদীর মোহনা থেকে ৫ হাজার মিটার নেট জাল আটক করা হয়। যার মূল্য অনুমান ৬ লক্ষ টাকা। কম্বিং অপারেশন পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্রসহকারী মুজিবর রহমান, রায়নগর পুলিশ ফাঁড়ির এস আই সৈয়দ আলী সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাবৃন্দ। 

জানা যায় নৌবাহিনী কর্তৃক আটককৃত নিষিদ্ধ গুলি হরিনগর বাজার সংলগ্ন এলাকায় ও রায় নগর পুলিশ ফাঁড়ি কর্তৃক আটককৃত জাল গুলি রায় নগর পুলিশ ফাঁড়ির সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন জানুয়ারীর ১ তারিখ থেকে নিষিদ্ধ জাল অপসারণে নদীতে বিশেষ কম্বিং অপারেশন চলছে। মৎস্য সম্পদ সুরক্ষায় ক্ষতিকর জাল অপসারণ কার্যক্রম চলমান থাকবে।

ছবি- শ্যামনগরে বিশেষ কম্বিং অপারেশনে আটককৃত জাল গুলি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে।




Tag
আরও খবর