যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

গাজীপুরে ৪২কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


গাজীপুরের সদরের উত্তর সালনা পূর্বপাড়া পোড়াবাড়ির এলাকা থেকে ৪২কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছ থেকে একটি নোহা গাড়ি, চারটি মোবাইল ফোন ও নগদ  টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো হবিগঞ্জের লাকাইয়ের মঙ্গল চন্দ্ৰ দাশের ছেলে পলাশ দাশ(২০),ময়মনসিংহের ভালুকার মো. মাইন উদ্দিনের ছেলে মো.আমির হামযা(৩২)ও টাঙ্গাইলের গোপালপুর এলাকার মো. বাদল মিয়ার ছেলে নুর মোহাম্মদ(২৮)।

শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে  র‌্যাব-১এর একটি দল গাজীপুরের সদরে উত্তর সালনা পূর্বপাড়া পোড়াবাড়ী কাটার পূর্বপাশের এলাকার ভাই ভাই অটোমোবাইলস দোকান এর সামনে ময়মনসিংহ - ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। এতে ৪২ কেজি গাঁজাসহ পলাশ দাশ,আমির হামযা ও নুর মোহাম্মদ নামের মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নোহা গাড়ি(ঢাকা-মেট্রো-চ-১১-৬৭৫৮), চারটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।তারা গাঁজা  হবিগঞ্জ থেকে গাজীপুর নিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হবিগঞ্জ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।


গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরও খবর