তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

র‍্যাব পরিচয়ে প্রতারণা, ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ গোদাগাড়ীতে গ্রেফতার


​র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়েছে। গতকাল ৩ জানুয়ারি বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ এর একটি যৌথ দল।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি গার্মেন্টসের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে জনৈক ব্যক্তি ফোন করে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ফোনে বলা হয়, র‍্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে এবং এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন।
​চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে ওই ব্যক্তির দেওয়া ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর থেকেই ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
​এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে ১ জানুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-০৫) দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।
​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটের সময় গোদাগাড়ীর গোপালপুর বাইপাস এলাকা থেকে মূলহোতা মারুফ হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মারুফ গোদাগাড়ী থানার কৃষ্ণবাটি (বোগদামারী) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হোসেন প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
 র‍্যাব জানান, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
​এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। 
Tag
আরও খবর