অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

‎বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ‎হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব'র দোয়া মাহফিল

হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তোলা ছবি


‎

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার সবজিমহলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎

‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধনকুরাস্থ হযরত উম্মে কুলসুম (রা.) কওমি মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসান।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের উপদেষ্টা লেখক ও কলামিস্ট এস. এম. মিজানুর রহমান মামুন, সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ আহমেদ ও তাজুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মাহফুজ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আকিল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন  একই ক্লাবের সাংবাদিক নেতা মোসলে উদ্দিন মানিক, জাকারিয়া আলমসহ অন্যান্য সাংবাদিক, লেখক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

‎

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৪ ঘন্টা ০ মিনিট আগে