বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রথমবারের মতো একটি প্রাইভেট স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে

বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রথমবারের মতো একটি প্রাইভেট স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ছিদ্দিক এর  নেতৃত্বে আজ এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ছিদ্দিক এর নেতৃত্বে ১ জানুয়ারী এ শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো টিপু সুলতান, তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো আবদুর রহমান, বরগুনা জেলা জামায়াতের সহকারি আমির মাওলানা মোঃ মান্নান,তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জব্বার,তালতলী শাখার পূবালী ব্যাংকের ম্যানেজার,তালতলী মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি শাফায়াত মাদানী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।তালতলীর শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই এই স্কুলের যাত্রা বলে স্কুল কর্তৃপক্ষ।

 ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

মিলাদে বক্তব্যে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান বলেন,শিক্ষা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। তালতলীতে প্রথম প্রাইভেট স্কুলের যাত্রা একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার চর্চাও বৃদ্ধি পাবে।

সহকারী অধ্যাপক আব্দুর রহমান বলেন, গ্রাম ও মফস্বল এলাকায় মানসম্মত প্রাইভেট শিক্ষার চাহিদা দীর্ঘদিনের। এই প্রতিষ্ঠান সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

এ সময় কয়েকজন অভিভাবক তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানদের ভালো শিক্ষার জন্য আগে দূরের এলাকায় পাঠাতে হতো। এখন তালতলীতেই একটি প্রাইভেট স্কুল হওয়ায় আমরা খুবই স্বস্তি পাচ্ছি। তারা আরও বলেন, “বই বিতরণসহ বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগ আমাদের আস্থা বাড়িয়েছে।

অন্য এক অভিভাবক বলেন,এই স্কুলটি যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে তালতলীর শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানের শেষপর্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছিদ্দিক বলেন,এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। অভিজ্ঞ শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।
Tag
আরও খবর