হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাওনা টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি, ধান ব্যবসায়ীর ছেলের ওপর হামলার অভিযোগ

পাওনা টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি, ধান ব্যবসায়ীর ছেলের ওপর হামলার অভিযোগ

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধান ব্যবসায়ীর পাওনা টাকা চাইতে গেলে উল্টো চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপি নেতা দাবি করেন।
এ ঘটনায় ধান ব্যবসায়ী মোঃ ফিরুজ কবির বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা ইয়ামিন হোসেন, যিনি নিজেকে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দাবি করছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ইরি মৌসুমে অভিযুক্ত ইয়ামিন হোসেন একই এলাকার সরাইল বাজারের একটি গুদাম থেকে মনপ্রতি এক হাজার টাকা দরে মোট ৫৬ মন ২০ কেজি ধান গ্রহণ করেন। তবে ধান নেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নানা অজুহাতে পাওনা টাকা পরিশোধ না করে সময়ক্ষেপণ করতে থাকেন।
ঘটনার চরম রূপ নেয় গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার)। ওই দিন ধানের পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত ইয়ামিন হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পেশিশক্তির ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। চাঁদার টাকা না দিলে এলাকায় ধান কেনাবেচা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে ভুক্তভোগীকে না পেয়ে তার ছেলে পলাশকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে হত্যার উদ্দেশ্যে পলাশের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইয়ামিন হোসেন বলেন,আমি নিজেও বাজারে ধান-চালের ব্যবসা করি। তার কাছে বাজারের জমা পাওনার কথা বলেছি। চাঁদা দাবি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
অভিযুক্তের সহ সাংগঠনিক পদ সম্পর্কে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইয়ামিন হোসেনের এমন কোনো সাংগঠনিক পদের বিষয়ে তিনি অবগত নন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন,“টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে মোহাম্মদপুর ইউনিয়নের সাতানা গ্রামে একটি মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর