বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ভটভটি উল্টে নিহত ২

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে ট্রাকর ধাক্কায় ভটভটি (নছিমন) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত হয়েছে।  গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার চাটখইর-বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমগ্রামের লালু সরদারের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫৬) ও ভটভটি চালক একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৪৮)। 

পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে উল্লেখিত ব্যক্তিরা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে মাছ বিক্রি করে একটি ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন। ভটভটি গাড়িটি আদমদীঘি উপজেলার অদুরে চাটখইর-বোয়ালিয়া নামক স্থানে পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে ভটভটি উল্টে সড়কের পাশে পড়ে চালক ও মাছ ব্যবসায়ী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসার পর মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর চালক চঞ্চল হোসেনকে মূমূর্ষ অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ৩১ মিনিট আগে