বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

যশোরে হাড়কাঁপানো শীত: টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পৌষের হাড়কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে জেঁকে বসেছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আজ শনিবার সকালে যশোরে তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন শুক্রবারও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।টানা শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ায় যশোরসহ আশপাশের এলাকায় শীতের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ, যার ফলে দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তীব্র শীতের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে।

শহরের লালদীঘি পাড়ে কাজ বিক্রি করতে আসা দিনমজুর সুজন মিয়া বলেন, "শীতে একদিন কাজ পাই তো তিনদিন পাই না। কুয়াশা আর ঠান্ডার চোটে মানুষও ঘর থেকে বের হচ্ছে না, আমাদের কাম-কাজও কম।" একই চিত্র রিকশাচালক ও কৃষি শ্রমিকদের ক্ষেত্রেও। ঠান্ডার কারণে কৃষকেরা সময়মতো মাঠে যেতে পারছেন না, যা রবি শস্যের পরিচর্যায় ব্যাঘাত ঘটাচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,যশোরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে দিনের বেলা সূর্যের দেখা মিললেও রোদের তেজ খুব একটা অনুভূত হচ্ছে না।শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে যশোরে নিউমোনিয়া, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।যশোর সদর হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে অপ্রয়োজনে ভোরে বা রাতে ঘরের বাইরে বের না হওয়া।পর্যাপ্ত গরম কাপড় ও কুসুম গরম পানি ব্যবহার করা।বাচ্চাদের ক্ষেত্রে কোল্ড ডায়রিয়া বা নিউমোনিয়া থেকে রক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বন করা।আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরু পর্যন্ত শীতের এই দাপট অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ঠান্ডার অনুভূতি কমবে না।


আরও খবর