শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

লোহাগড়ায় কৃষক দল নেতার কবর জিয়ারত, বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

কৃষক দলের আহ্বায়ক মোঃ খায়রুজ্জামান মুন্সীর কবর




নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ খায়রুজ্জামান আলম মুন্সী-এর কবর জিয়ারত করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তাঁর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতারা।

কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মসিয়ার রহমান সান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মরহুম মোঃ খায়রুজ্জামান আলম মুন্সী ছিলেন একজন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। কৃষক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা দল কখনো পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তারা।

শেষে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরও খবর