বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে দিনভর তারা সুন্দরবন তীরবর্তী ইউনিয়ন দুর্গম গাবুরার নয়টি কেন্দ্র পরির্দশন করেন। এসময় তারা বিভিন্ন কেন্দ্রের সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সামগ্রিক বিষয়ে ধারনা নেন। 

উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক ও অফিসার ইনচার্জ খালেদুর রহমান ছাড়াও পরিদর্শন টিমে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

পরিদর্শেন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান সুষ্ঠু, শান্তিপুর্ন ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। যার অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সেগুলো সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে। 

এদিকে বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার রমজাননগর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরির্দশন করা হয়।  

ছবি ঃ গাবুরার পাশ্বেমারী ভোট কেন্দ্র পরিদর্শনকালে টিমের সদস্যরা। 



Tag
আরও খবর