যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

নোয়াখালীতে নির্বাচন কমিশন কর্তৃক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন



নোয়াখালীর সেনবাগে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (১৯ জানুয়ারী )  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সকাল ১০ টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজমিন আলম তুলি এর সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ নাজিমুল হায়দার, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী,   নোয়াখালী জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, সেনবাগ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির , সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম  সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক ,শিক্ষার্থী, ব্যবসায়ী,  জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সেনবাগ উপজেলার মুক্তিযোদ্ধা,সাংবাদিক,ব্যবসায়ী, শিক্ষক ও চেয়ারম্যান সহ ৩০ জন কে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের মাধ্যমে আনু্ষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।

আরও খবর