শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ তার হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, লালপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর হোসেন, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। মনোনয়নপত্র উত্তোলন শেষে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে নিপতিত। জনগণ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের জন্য মুখিয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের জান-মাল, ঈমান ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে রাজপথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “নাটোর–১ আসনের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাব। ইসলামি মূল্যবোধের আলোকে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান ঘটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে নাটোর–১ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিজয় লাভ করবে।
Tag
আরও খবর