রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আল্-আমিন মডেল নুরানি একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও তৃতীয় শ্রেণির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

অদ্য ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি. উখিয়া উপজেলার সোনার পাড়া গ্রামের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্-আমিন মডেল নুরানি একাডেমির উদ্যোগে আজ এক আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নুরানি প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সোনার পাড়া বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মাওলানা হাফেজ ছাবের আহম্মদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা হোসাইন আহমদ মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা হাফেজ বেলাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা শাহ্-ছালামাত নুরানি কিন্ডারগার্টেন ও আল্লামা শাহ্-ছালামাত হিফাজতখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ রাহমত উল্লাহ, সোনার পাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল, পেঁচারদ্বীপ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সৈয়দ আহমদ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার সৈয়দ আলম।

আরও উপস্থিত ছিলেন সোনার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ শাহ আলম।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সোনার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ একাডেমির প্রকাশিত ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তারা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইমরান বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে ধরে জানান—

নার্সারি শ্রেণি: ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন এ+সহ মোট ৫২ জন কৃতকার্য হয়।

প্রথম শ্রেণি: ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন এ+সহ মোট ৪৪ জন কৃতকার্য হয়।

দ্বিতীয় শ্রেণি: ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন এ+সহ কৃতকার্য হয়।

তৃতীয় শ্রেণি: ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এ+সহ মোট ৯ জন কৃতকার্য হয়।

অনুষ্ঠান শেষে প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।

পরিশেষে কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মাওলানা হাফেজ বেলাল উদ্দিনের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর