রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে আরও তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশীদ, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু এবং এনসিপির সাইয়েদ জামিল। রোববার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, রিফাতুল হকের কাছ থেকে পৃথক পৃথক সময়ে হারুন অর রশীদ এবং নাসিরুল হক সাবুর সমর্থকরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
হারুন অর রশীদ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে নাসিরুল হক সাবু রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
অপরদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির সাইয়েদ জামিল।
এর আগে জামাতে ইসলামীর প্রার্থী হারুন অর রশীদ মনোনয়ন পত্র সংগ্রুহ করেন।
৫ ঘন্টা ১২ মিনিট আগে
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে