বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

সিভিল সোসাইটি অর্গানাইজেশনএবং সিটিজেনস গ্রুপ সদস্যদের তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ

সিভিল সোসাইটি অর্গানাইজেশনএবং সিটিজেনস গ্রুপ সদস্যদের তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় দুই দিন ব্যাপী সিএসও এবং শ্যামনগর ভয়েজ অফ সিটিজেনস সদস্যদের তৃণমূল এন্ড অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

খুলনা সিএসএস আভা সেন্টারে রবি ও সোমবার (২১ ও ২২ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত প্রশিক্ষণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিএসও এবং শ্যামনগর ভয়েজ অফ সিটিজেনস গ্রুপ সদস্যদের অংশগ্রহণে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম সম্পর্কে সদস্যদের সচেতনতাবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর সেবা প্রদানে উদ্বুদ্ধ করণ বিষয়সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবংএকই সাথে গ্রুপ ভিত্তিক কর্ম পরিকল্পনা করা হয়।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইডবাংলাদেশের পলিসিএন্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ ও স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন রূপান্তরের কো-অর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং মোছাঃ জোহুরা খাতুন মীরা।

প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য রাখেন শ্যামনগর ভয়েজ অফ সিটিজেনস এর সভাপতি রণজিৎ বর্মণ, সাধারণ সম্পাদক মুন্তাকিমুল ইসলাম রুহানি, সহ-সভাপতি আয়রুননেসা প্রমুখ।এ ধরনের প্রশিক্ষণ তাদের ইস্যু নির্বাচন ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ ছাড়াও ইতিবাচক মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে অর্জিত জ্ঞান স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সেবা প্রদান বিষয়ক প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।

ছবি- সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং সিটিজেনস গ্রুপ সদস্যদের তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ


Tag
আরও খবর