জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন নিলেন বিএনপির ‍রুমি

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন উত্তোলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। যারা নির্বাচনে বিরোধিতা করবে তাদের ব্যাপারে গভমেন্টসহ জনগণ ব্যবস্থা নিবে এ ব্যাপারে কোনো ভুল নেই। এক ধরনের মব সৃষ্টি হচ্ছে, আমরা চেষ্টা করব যাতে এগুলো না হয়। আমাদের দাবি থাকবে গভমেন্টের কাছে এবং বিদেশি এজেন্টেরদের কাছে যারা এ দেশে কাজ করছে, যেকোনো মূল্যে ফেয়ার নির্বাচন করতে হবে। রুমি আরও বলেন, ‘নির্বাচন না করা পর্যন্ত এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার কোনো কিছুই থাকবে না। এরা দখল করে নেবে সব। যত রকমের মানুষ আছে সব মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। তাদের ডেভেলপমেন্ট কার আমার কাছ। আমি যদি নির্বাচিত হই আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো করব।’ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, খোকস উপজেলা পরিষদের সাসেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সধারণ সম্পাদক শাকিল মাহমুদসহ আরও অনেকে।
Tag
আরও খবর