বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

ডিএমপির কৃতজ্ঞতা প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2025 06:56:59 am

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম শনিবার ধর্মীয় আচার ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়। স্মরণকালের অন্যতম বৃহত্তম এই জানাজায় বিপুল সংখ্যক লোকসমাগম হয়। শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় এত লোকের উপস্থিতি তার প্রতি সব স্তরের মানুষের আবেগ ও ভালবাসার বহিঃপ্রকাশ। এই বিপুল লোকসমাগমকে কেন্দ্র করে ডিএমপি এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। ফলে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়।

  

এতে বলা হয়, এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতি ডিএমপি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমসহ জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণ অভূতপূর্ব সহযোগিতা করার মাধ্যমে আমাদের কৃতার্থ করেছেন।

 

এই ঐতিহাসিক নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও খবর