শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

লালপুরে ওসমান হাদির হত্যার প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি : সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নাটোরের লালপুরে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি লালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহনী চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক কণ্ঠস্বর। তার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ফ্যাসিবাদী শক্তির পতনের পর থেকেই পরিকল্পিতভাবে বিপ্লবী ও সচেতন মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। তারা আরও বলেন, দেশের জনগণ আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না এবং বাংলাদেশকে কারো স্বার্থে বিক্রি করে দেওয়া যাবে না। বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ হাসান, লালপুর উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি সামিউল ইসলাম, লালপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের আরাফাত, ছাত্রদল নেতা ওবায়দুল এবং লালপুর উপজেলা মডেল মসজিদের ইমাম সাজ্জাদুর রহমান।
Tag
আরও খবর