লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

হবিগঞ্জ জেলা সুজনের আহবায়ক কমিটি গঠন।

হবিগঞ্জ জেলা সুজনের আহবায়ক কমিটি গঠন।



সুশাসনের জন্য নাগরিক - সুজন এর হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী)  শহরের একটি হোটেলে  বিকাল ৩ ঘটিকায় সুজন এর হবিগঞ্জ জেলা কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা কমিটির সাবেক সহসভাপতি এস,এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন এর কেন্দ্রীয় সমন্বক দীলিপ কুমার সরকার। এতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সহসভাপতি মীর গোলাম রাব্বানী, সহসভাপতিসহ আব্দুর রকিব,জালাল উদ্দিন রুমি,লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃবাহার উদ্দিন,হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার দুলাল, মইন উদ্দিন আহমেদ ,এম,এ,ওয়াহেদ সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন কে আহবায়ক, এস,এম,মহসিন চৌধুরীকে যুগ্ম আহবায়ক ও চৌধুরী মিজবাহুল বারীকে সদস্য সচীব করে ৭( সাত) সদস্য বিশিষ্ট সুজনের হবিগঞ্জ জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন মীর গোলাম রাব্বানী,   জালাল উদ্দীন রুমি, মোতালেব তালুকদার দুলাল, মোঃ আব্দুর রকিব। নব গঠিত আহবায়ক কমিটি আগামী ২ মাসে মধ্যে সুজনের  সকল উপজেলা,পৌর  ও জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করার প্রয়োজনীয় কর্মকান্ড পরিচালনা করবে।

Tag
আরও খবর