বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2023 04:30:29 am

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার)। রীতি অনুযায়ী এই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে কমিটি।


কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে ফলাফল প্রকাশের জন্য আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। এ প্রস্তাব মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী ফলাফল প্রকাশের দিন চূড়ান্ত হবে।


বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের জন্য পরবর্তী প্রক্রিয়া চলছে। আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছি।


২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ ডিসেম্বর। এরপরে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হয় ২২ ডিসেম্বর। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৪ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে