‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিঘাট রোডস্থ হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহীরঅফিসার মোঃ ইসলাম উদ্দিন।

মাদরাসার প্রিন্সিপাল মোঃ এহসানুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার সাদিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৈনিক আমার দেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন, দেনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন।

মাদরাসার সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহমদ, হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান নাঈম। 

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ জানান, মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে দ্বীনি ও আধুনিক শিক্ষা পৌঁছে দিতে  প্রতিষ্ঠিত হয়েছে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা। আমরা চাই আপনার সন্তান আধুনিক ও দ্বীনি শিক্ষায় আলোকিত শিক্ষার্থী হবে এবং দেশের কল্যাণে কাজ করবে। আর্থিকভাবে অসচ্ছল কিন্তু শিক্ষার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বোচ্চ সুযোগ সুবিধা। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য।


Tag
আরও খবর