৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

বড়লেখায় যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‌্যালি ও পথসভা। 


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। 


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন যুব বিভাগের অর্থ সম্পাদক হাফিজ মোঃ আবুল হোসেন। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।


উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার সাবেক আমীর এমাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।


অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, উপজেলা যুব বিভাগের সহ সেক্রেটারি তাওহিদ সারওয়ার মান্না, উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক আহমদ হোসেন মোল্লা।


এসময় উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক হাজী হেলাল উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক, দাসেরবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম, বর্নি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলিম উদ্দিন মত, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি মামুনুর রশিদ, দাসেরবাজার ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাব্বির হোসেন, নিজবাহাদুরপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কবির হোসেন টিপু, বড়লেখা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বেলাল আহমদ, পৌর যুব বিভাগের সভাপতি ছাদ উদ্দিন, তালিমপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাহেল আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আব্দুল আলীম, বর্ণি ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি জাবের আহমদ প্রমুখসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বড়লেখা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ।


পরে বড়লেখা পৌর শহরে যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণের শহীদ মিনারে পথসভায় মিলিত হয়। 


পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার সাবেক আমীর এমাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।

আরও খবর