ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নওগাঁয় মহান বিজয় দিবস পালিত

নওগাঁয় মহান বিজয় দিবস পালিত

নওগাঁয় মহান  বিজয় দিবস পালিত 


নওগাঁয় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, বিজয় র‍্যালি, কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের মুক্তির মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইবনুল আবেদীন।


নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, ইউনাইটেড প্রেসক্লাব,নওগাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি কলেজসমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, উপজেলা আনসার ও ভিডিপি মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ৯টয়  নওগাঁ জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বাহিনী এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে নৃত্য পরিবেশন করে। 


আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতদের স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি লাল-সবুজের মহিমান্বিত পতাকা। 


তিনি সককে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের উদ্যেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।


এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর