বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, বক্তব্য, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে স্কুল ক্যাম্পাসে প্রাইমারি শাখার শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও হাই স্কুল শাখার শিক্ষার্থীদের রচনা ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ।
স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোঃ আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, জয়া রবি দাস, হাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা এবং নুরজাহান আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল।
৯ ঘন্টা ২১ মিনিট আগে
১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে