যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত


মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯ টা ১৫ মত মিনিটে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। 


র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিন কাউন্সিলের কনভেনর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


র‌্যালি শেষে শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা উপাচার্যকে গাড়ড অব অনার প্রদান করেন। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন হল প্রশাসন, বিভাগ, ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ। 


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“মহান মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয়, এটি ন্যায়, মানবিকতা ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশ গঠনে সম্পৃক্ত করাই আজকের দিনের প্রধান অঙ্গীকার।”


তিনি আরও বলেন,“বিশ্ববিদ্যালয় হবে মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র, যেখানে ইতিহাস ও দেশপ্রেম শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় প্রতিফলিত হবে। শহীদ জিয়াউর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” 


দিবসটি উপলক্ষে সকাল ১১টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।


দুপুরে শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা অংশ নেন।


এছাড়া মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ২দিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।।

আরও খবর