শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

‎খোকশাবাড়ী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী টুকুর মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

‎খোকশাবাড়ী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী টুকুর মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎


‎সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে এক চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক (মন্ত্রী) ইকবাল হাসান মাহমুদ টুকু।
‎
‎প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,বিএনপি সবসময় জনগণের রাজনীতিতে বিশ্বাস করে।তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। তিনি আরও বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ধৈর্য,ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ধানের শীষ মার্কা ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতা আনতে হবে।
‎জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে এমন মতবিনিময় সভা দলকে আরও শক্তিশালী করবে বলে আমি মনে করি।
‎
‎এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ সভাপতি মজিবর রহমান লেবু,সহ সভাপতি মকবুল চৌধুরী,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,রাশেদুল হাসান রঞ্জন,মোস্তফা নোমান আলাল,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জাম মুরাদ,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ খোকশাবাড়ী  ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎উল্লেখ্য: চা চক্র ও মতবিনিময় সভায় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও খবর