বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ

সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  ‘ফ্রম হিমালয় টু সুন্দরবনস: এগ্রোইকোলজি এ্যাজ ক্লাইমেট সলুশ্যন’ শীর্ষক সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এগ্রোইকোলজিকেই কার্যকর সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) সুন্দরবনের কলাগাছিয়া ফরেস্ট স্টেশনে গ্রীন কোয়ালিশন সাতক্ষীরা এই ডায়ালগের আয়োজন করে। 

সংলাপে নেপালের সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউটের প্রতিনিধি, গ্রীন কোয়ালিশনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর প্রতিনিধিবৃন্দ, যুব স্বেচ্ছাসেবক এবং কৃষক-কৃষাণীরা অংশ নেন। 

এতে সভাপতিত্ব করেন গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা অধ্যাপক পবিত্র মোহন দাস।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন নেপাল স্যোশাল ওয়ার্ক ইন্সটিটিউট এর এগ্রোইকোলজি কোঅর্ডিনেটর আশিষ থানি, প্রজেক্ট কোঅর্ডিনেটর ভক্ত বাহাদুর খাটি, শ্রিজনাসিল পারমাকালচার সেন্টার এর চেয়ারপারসন দিলমায়া গুরুং, গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,শিক্ষক রনজিৎ বর্মন প্রমুখ।  

সংলাপে নেপাল ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকটের চিত্র, জলবায়ু অভিঘাতের অভিন্ন ও ভিন্ন বৈশিষ্ট্য এবং এসব সংকট মোকাবিলায় স্থানীয় জ্ঞান, প্রতিবেশীয় কৃষি ব্যবস্থা ও খাদ্য সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরা হয়। 

পাশাপাশি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূল ও পাহাড়ি অঞ্চলের মানুষের সুরক্ষায় এগ্রোইকোলজিভিত্তিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংলাপে জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার, কৃষক-কৃষাণীদের নেতৃত্বে এগ্রোইকোলজি সম্প্রসারণ এবং নীতি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

ছবি- ‘ফ্রম হিমালয় টু সুন্দরবনস: এগ্রোইকোলজি এ্যাজ ক্লাইমেট সলুশ্যন’ ডায়ালগ অনুষ্ঠান।



Tag
আরও খবর