হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-12-2025 11:06:33 am

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণ ও যুবসমাজের মধ্যে বেকার সমস্যা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার কীভাবে সমাধান করা যায় সেই পরিকল্পনা আমরা চিন্তা করে রেখেছি। অনেক কঠিন পথ এটা। কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয়। আমরা এগুলো বাস্তবায়নের চেষ্টা করব। সরকারের দায়িত্ব পেলে প্রথম দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে প্রান্তিক জনগণের সামনে আমাদের পরিকল্পনা তুলে ধরা। কারণ এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। আর সে জন্য সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তাই সবার প্রতি আমার আহ্বান- আসুন আমরা এক্ষেত্রে জনগণের ম্যান্ডেট পাওয়ার লক্ষ্যে যার যার অবস্থান থেকে সহযোগিতা করি। 


গতকাল রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, ডা. জাহিউর রহমান, ড. মাহদী আমিন প্রমুখ।  


তারেক রহমান আরও বলেন, আমরা যদি দুই থেকে আড়াই কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে পারি তাহলে এই পরিবারগুলো অর্থনৈতিকভাবে সাপোর্ট পেলে স্বাবলম্বী হবে। তেমনি পরিবারের সন্তানদের শিক্ষালাভের সুযোগ করে দিতে পারবে। পাশাপাশি কৃষকদের ক্ষেত্রেও এই কার্ড সুবিধা দেওয়া হবে। ফলে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আমাদের গৃহীত পরিকল্পনার ৪০ থেকে ৫০ শতাংশও যদি বাস্তবায়ন করা যায়, তাহলেও ৮০ ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। 


তিনি বলেন, শুধু বিএনপি নেতাদের নিয়েই নয়, প্রতিটি সেক্টরের বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করেই এই পরিকল্পনা এবং তার বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, উপজেলা/থানা পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ক্যানসার রোগীদের জন্য সহজ প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আমাদের প্রিভেনশনে যেতে হবে। রোগের পরিমাণ তথা অসুস্থ মানুষের সংখ্যা যদি সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা যায়, রোগীর সংখ্যা যাতে কমে যায় সেই ব্যবস্থা আগেই গ্রহণ করতে হবে। রোগীর সংখ্যা যদি কমে যায় তাহলে বাকি কম সংখ্যক অসুস্থ রোগীর সেবাটা ভালোভাবেই প্রদান করা যাবে। 


এ ছাড়াও শিক্ষা, চিকিৎসা, কৃষি, বিজ্ঞানসহ সবকিছুতেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে