‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা, খবর পেয়ে ছুটে আসেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ

মাওলানা শেখ নুরে আলম হামিদীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও হামলায় জড়িত ব্যক্তির শাস্তির দাবি খেলাফত মজলিসের


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও দোষি ব্যক্তির শাস্তি দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসায় শেখ নুরে আলম হামিদীকে দেখতে এসে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসময় খেলাফত মজলিস আমির বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

জানা যায়, তফসিল ঘোষণার আগের দিন মোলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণকালে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের এমপি প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর ওপর হামলারর ঘটনা ঘটে। এ ঘটনার খবর শুনে বরুণায় ছুটে আসেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ।

আমীরে মজলিসের আকস্মিক বরুণায় আগমনে খেলাফত মজলিস নেতাকর্মীসহ, স্থানীয় আলেম উলামা ও এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আমিরে মজলিসের আগমনে প্রতিক্রিয়া জানিয়ে মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, আমীরে মজলিসের প্রতি আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন মুহতারাম আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করেন এবং উম্মাহর কল্যাণে আরো বেশি কাজ করার তাওফিক দেন।


Tag
আরও খবর