যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

খাস পুকুর অনুমোদিত দরের চেয়ে কম টাকায় দলিল, সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির দাবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি খাস পুকুর ইজারায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুমোদিত বাৎসরিক ইজারামূল্যের তুলনায় অনেক কম টাকায় ট্রেজারি চালান দেখিয়ে ইজারা দলিল সম্পাদনের মাধ্যমে সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে অভিযোগকারী দাবি করেছে। অনুমোদিত ইজারামূল্যের চাইতে কম টাকায় সম্পাদনকৃত ইজারা চুক্তি দলিল বাতিলের দাবি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছ গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের মোঃ মাহফুজুল বারী। 


লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গোদাগাড়ীতে সরকারি খাস পুকুরের সংখ্যা প্রায় ৩ হাজার ৬০টি। ১৪৩১ থেকে ১৪৩৩ বঙ্গাব্দে দ্বিতীয় পর্যায়ে প্রায় ২ হাজার ৭৪৯টি খাস পুকুর ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়। অভিযোগ উঠেছে, এই দ্বিতীয় পর্যায়ের ইজারা কার্যক্রমেই সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে।


অভিযোগ অনুযায়ী, ভূমি অফিস থেকে প্রকাশিত অনুমোদিত তালিকায় যেসব পুকুরের বিপরীতে নির্দিষ্ট বাৎসরিক ইজারামূল্য নির্ধারণ করা ছিল, বাস্তবে সে পরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা পড়েনি। বরং উপজেলা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার মো. মোক্তারুজ্জামান নিজের ইচ্ছামতো কম টাকার ট্রেজারি চালান গ্রহণ করে ইজারা দলিল সম্পাদন করে দেন।


নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, একটি পুকুরের ক্ষেত্রে যেখানে অনুমোদিত বাৎসরিক ইজারামূল্য ছিল ৪ লাখ ৭০ হাজার ৫০০ টাকা, সেখানে ট্রেজারি চালানে জমা দেখানো হয়েছে মাত্র ৭ হাজার ৫০ টাকা। আরেকটি পুকুরে ৫৫ হাজার ৫০০ টাকা অনুমোদিত থাকলেও চালানে জমা দেখানো হয়েছে ৬ হাজার টাকা। এ ধরনের অনিয়মের মাধ্যমে অন্তত ৮৭টি খাস পুকুরের ইজারা অনুমোদিত মূল্যের চেয়ে অনেক কম দামে সম্পাদন করা হয়েছে।


হিসাব অনুযায়ী, এসব অনিয়মের ফলে তিন বছরে আয়কর ও ভ্যাটসহ সরকারের প্রায় ৪৭ লাখ টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ ও লিখিত অভিযোগ সুত্র বলছে, ইজারা অনিয়মের পেছনে একটি প্রভাবশালী ‘পুকুর সিন্ডিকেট’ কাজ করছে। এই সিন্ডিকেটের প্রধান হিসেবে গোদাগাড়ী পৌর এলাকার জাহানাবাদ গ্রামের বাসিন্দা মো. শরিফুল ইসলাম (বিশু)-এর নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, সাবেক সার্ভেয়ার মো. মোক্তারুজ্জামানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমেই তিনি ইজারা কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।


স্থানীয় সূত্র জানায়, এর আগে মো. শরিফুল ইসলাম বিশু তার সহোদর ভাই মো. সেরাজুল ইসলামের মাধ্যমে গোদাগাড়ীর প্রায় ৩৬৭টি খাস পুকুর সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের নিষেধাজ্ঞাকে দীর্ঘদিন ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।


এ ছাড়া ৫৫টি খাস পুকুরের ইজারামূল্যের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ভুয়া ট্রেজারি চালানের মাধ্যমে দলিল সম্পাদনের বিষয়টি উপজেলা প্রশাসনের একাধিক তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে। এমনকি ৫৫টি ভুয়া ট্রেজারি চালানের বিষয়ে গত ২৯-১২-২০২৪ ইং তারিখ গোনালী ব্যাংক গোদাগাড়ী উপজেলা শাখা ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম উপজেলা প্রশাসনের নিকট প্রতিবেদন দিয়েছে।

মো. শরিফুল ইসলাম বিশুর বিরুদ্ধে নওগাঁ, গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মাদক মামলা রয়েছে। 

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকেরা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, অনুমোদিত দরের চেয়ে কম টাকায় সম্পাদিত সব ইজারা দলিল বাতিল এবং ক্ষতিগ্রস্ত রাজস্ব আদায়ের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর