জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে আদমদীঘিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবি সংগৃহীত।

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আদমদীঘি শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড চত্ত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আদমদীঘি উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাকিব আরমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাবেক অফিস সম্পাদক বুলবুল আহম্মেদ, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের সম্পাদক আব্দুস সালাম, অফিস সম্পাদক মোত্তালিব হোসেন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক হিমেল তামিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার তানভীর, সাহিত্য সম্পাদক সালমান ফারনি প্রমুখ। 

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই হত্যাচেষ্টার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এই স্বাধীন দেশে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

Tag
আরও খবর