বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ ও সমাবেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-12-2025 09:07:41 pm


মোস্তাকিম বিল্লাহ (সাতক্ষীরা ) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরার প্রতাপনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ বিকাল ৪টায় প্রতাপনগর তালতলা বাজারে প্রতাপনগর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।


সমাবেশে বক্তারা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।


প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মাসুদ রানা, হাফেজ আম্মার হোসাইন, নাজমুল হুদা, তারিক মোনোয়ার ও সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ সাদ। 


এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা রিয়াছাত আলী সরদার, জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুস সাত্তার, প্রতাপনগর মোটরসাইকেল সমিতির সভাপতি আব্দুল খালেক, জামায়াত নেতা মাওলানা আছাদ আলী বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইমরান হোসেন।


বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও কণ্ঠ দমনের চেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগের দোষরও অপরাধীদের গ্রেফতার ও ষড়যন্ত্র মোকাবেলায় প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানানো হয়।

আরও খবর