অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি'র উপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি'র উপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি'র উপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী শরিফ ওসমান হাদি'র উপর গুলি এবং সারাদেশের এমপি প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাজনৈতিক দলগুলো। শনিবার দুপুর সারে ১২ টার দিকে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপি'র দলীয় কার্যলায়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওগাঁ জেলা শাখা। মিছিলটি নওগাঁ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷ 

জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, গত কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের দলের একজন প্রার্থীর উপর হামলা করা হয়েছে এবং গতকালকে ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী হাদি'র উপর গুলিবর্ষণ হয়েছে। আমরা এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন। দেশে ফ্যাসিষ্টের দোশররা এখনো রয়ে গেছে। যারা আগামী নির্বাচনকে বানচালের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। আমরা সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িতদের যেনো আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা হয়। এর আগে বেলা ১১ টারদিকে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে হাদির উপর হামলার বিচার চেয়ে ঘন্ট্যাব্যাপি বিক্ষোভ সমাবেশে করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমার দেশ (এবি) পার্টি নওগাঁ জেলা শাখার নেতাকর্মীরা। 

এসময় এনসিপি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, এবি পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।  

এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ বলেন, হাদির উপর হামলার আগে সে তার ফেসবুক স্ট্যাসের মাধ্যমে জানিয়েছিলো তার উপর হামলা হতে পারে। এরপরও সরকারের পক্ষ থেকে তাকে কোন প্রকার নিরাপত্তা দেওয়া হয়নি। আমরা খবর পাচ্ছিলাম সাবেক ফ্যাসিস্ট সরকার এদেশে সন্ত্রাসীদের অস্ত্রের ট্রেণিং দিচ্ছে এবং বড় ধরনের বিশৃঙ্খলা করতে চাচ্ছে। এরপর ইন্টেরিম সরকার কোন ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই সারাদেশে সাড়াশি অভিযানের মাধ্যমে এই সন্ত্রাসিদের যেনো গ্রেফতার করা হয়। 

এবি পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। জুবাইদা রহমানের জন্য স্পেশাল নিরাপত্তার ব্যবস্থ্যা করা হলেও জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের কোন নিরাপত্তা দেওয়া হচ্ছে না। আমরা চাই রাষ্ট্র থেকে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা ব্যবস্থা করা হোক। হাদির উপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৪ মিনিট আগে