‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ওসমান হাদিকে গুলি: মৌলভীবাজারের সীমান্তে বিজিবির কড়া নজরদারি-তল্লাশি

জেলাজুড়ে বিএনপিসহ বিভিন্ন দলের বিক্ষোভ


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য  মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও তল্লাশির কাজ জোরদার করেছে বিজিবি। 

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শরীফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেনো সীমান্ত কিংবা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ওই ঘটনার পর থেকে ৪৬ বিজিবি অধীনস্থ বিওপি সমূহ থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয়সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। 

বিজিবি ৪৬ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে ৪৬ বিজিবি। বিশেষ করে জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরণেনর অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর বিজিবির কড়া নজরদারি ও তল্লশি অব্যাহত থাকবে।

বিএনপির বিক্ষোভ :

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ শনিবার (১৩ ডিসেম্বর) মৌলভীবাজার শহর ও কমলগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট। এর আগে গত শুক্রবার রাতে মৌলভীবাজারে জুলাই যোদ্ধা, শহর ছাত্র শিবিরসহ ছাত্রজনতার ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভে এনসিপি, যুব শক্তিসহ ছাত্রজনতাদের উপস্থিতি ছিল। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘ইনকিলাব ইকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ, জেগে আছি লক্ষ ভাই, হাদি তোমার ভয় নাই, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা, ভারতের দালালেরা-হুশিয়ার সাবধান, আবু সাইদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ, তোমার দেশ আমার দেশ-বাংলাদেশ বাংলাদেশ, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, হাদি তোমার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীদের এখনো গ্রেফতার করতে না পারা সরকারের ব্যর্থতা। দ্রুততম সময়ের মধ্যে হাদির হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।


Tag
আরও খবর